ছাড়
নিরাপদ। দ্রুত। আপনার ওয়েবসাইটের যেমনটা হওয়া উচিত
আপনার ব্যবসায়িক চাহিদাগুলো। পূরণ হবে।
৩০-দিনের মানি-ব্যাক গ্যারান্টি
যেকোনো সময় বাতিল করুন
২৪/৭ সাপোর্ট
+3 মাসিক বিনামূল্যে
Premium বেনিফিট:
+3 মাসিক বিনামূল্যে
Premium-এ যা আছে, তার সব এবং আরও:
+3 মাসিক বিনামূল্যে
Business-এ যা আছে, তার সব এবং আরও:
+3 মাসিক বিনামূল্যে
Premium বেনিফিট:
+3 মাসিক বিনামূল্যে
Premium-এ যা আছে, তার সব এবং আরও:
+3 মাসিক বিনামূল্যে
Business-এ যা আছে, তার সব এবং আরও:
আপনার সাফল্যের জন্য ২৪/৭ সাপোর্ট
এআই ইমেইল মার্কেটিং-এর মাধ্যমে WordPress ভিজিটরদেরকে কাস্টমারে রূপান্তর করুন
কয়েক মিনিটের মধ্যেই WordPress থেকে ইনবক্সে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ক্যাম্পেইন
সর্বদা ব্র্যান্ড-ভিত্তিক
রিয়েল টাইমে পারফরম্যান্স ট্র্যাক করুন
আপনার প্ল্যানের সাথে বিনামূল্যে যা পাবেন
Reginold
ব্যবহারিক দিক থেকে সহজ হওয়ার কারণে এগুলো সেরা এবং অন্যদের তুলনায় আপনি অবশ্যই সেরা মানের তাৎক্ষণিক সহায়তা পাবেন।
Ikram Zakori
Hostinger আমার ব্যবহৃত সেরা ওয়েব হোস্টিং প্রোভাইডার। এর ব্যতিক্রমধর্মী কাস্টমার সাপোর্ট একে অন্যদের থেকে আলাদা করে।
Firstname Lastname
Hostinger-এর কাস্টমার সাপোর্ট প্রতিটি ধাপে একেবারে অসাধারণ।
এআই ব্যবহার করে ওয়েবসাইট লঞ্চ করা আরও সহজ
নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার
অতুলনীয় ওয়েবসাইট পারফরম্যান্স
বিভিন্ন কারণে Hostinger আমাদের প্রথম পছন্দ। অন্য়দের সেবার সাথে এর সেবার তুলনার জন্য পরীক্ষা করার সময়, আমাদের সাইটটি Hostinger-এ হোস্ট করা থাকাবস্থায় সেরা পারফর্ম করেছে।
Hostinger-এর পক্ষ থেকে একাধিক পরীক্ষা চালানোর পর, রেসপন্স টাইম ছিল গড়ে ৪৫০ মিলিসেকেন্ড থেকে ৬২৫ মিলিসেকেন্ডের মধ্যে, যা খুবই ভালো। সহজ কথায়, Hostinger ব্যবহার করার সময় গতি নিয়ে কোনও সমস্যাই হওয়ার কথা না।
যেসব কোম্পানিতে আইটি কর্মী সংখ্যা কম বা একবারেই নেই, তাদের জন্য বিশেষজ্ঞ কাস্টমার সার্ভিস একটি বিশাল সুবিধা। আপনি যদি বিশেষ করে সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য শেয়ার্ড হোস্টিং সেবা খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য সবচেয়ে সেরা অপশন।
আপনার ব্যবসার পরিসর আরও বড় করুন - আমরা আপনার পাশে আছি
Hostinger-এ অনায়াসে মাইগ্রেট করুন
বেশিরভাগ সময় যদি এমন কিছু সামনে আসে যা আমি কীভাবে করব নিশ্চিত নই, তাহলে আমি তাদের সাপোর্ট সেকশন থেকে সেই বিষয়ে আর্টিকেল খুঁজে নিতে পারি। যদি সেখানেও কোনও সমাধান খুঁজে না পাই, তবে আমি লাইভ চ্যাটে যাই এবং কেউনা কেউ আমাকে সাহায্য করার জন্য সেখানে উপস্থিত থাকে।
আমি প্রায় প্রতিটি হোস্টিং কোম্পানির সাথে প্রতিদিন কাজ করি এবং হোস্টিং, SSL, ইমেইল, ফাইল ম্যানেজমেন্ট, ডোমেইন ম্যানেজমেন্ট ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট পরিচালনার ক্ষেত্রে সেগুলোর কোনটিই Hostinger-এর মতো এতো সহজ নয়।
Hostinger-এর সবচেয়ে হেল্পফুল দিক হলো এখানে সবকিছু সেট আপ করা এবং চালু করা সহজ। কুইক টার্ন-অ্যারাউন্ড এই প্ল্যাটফর্মটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তাছাড়া, এখানের প্রাইসিং সবচেয়ে সেরা না হলেও, বর্তমানে খুবই প্রতিযোগিতামূলক।
ওয়েব হোস্টিং সম্পর্কে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলি
ওয়েব হোস্টিং কী এবং এটি আমার কেন প্রয়োজন?
ওয়েব হোস্টিং হলো এমন একটি পরিষেবা যা আপনার ওয়েবসাইটকে ইন্টারনেটে উপলব্ধ করে। হোস্টিং পরিষেবাটি আপনার ওয়েবসাইটের ফাইল: কোড, ইমেজ, টেক্সট এবং অন্যান্য কন্টেন্ট স্টোর করার জন্য একটি নিরাপদ অনলাইন স্পেস প্রদান করে। সহজ কথায়, আপনার সাইট চালু এবং সবার জন্য অ্যাক্সেসযোগ্য করতে আপনার একটি হোস্টিং প্ল্যান প্রয়োজন।
ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যবহারের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হোস্টিং পরিষেবাগুলোর মধ্যে রয়েছে:
- Shared হোস্টিং। একটি সার্ভারে একাধিক ওয়েবসাইট হোস্ট করা হয় এবং প্রতিটি ইউজার নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ স্পেস ও রিসোর্স পায়। এটি সবচেয়ে সাশ্রয়ী হোস্টিং সলিউশন, যা নতুনদের এবং ব্লগারদের জন্য একটি চমৎকার চয়েস।
- WordPress হোস্টিং। এটি শেয়ার্ড হোস্টিংয়ের মতোই কাজ করে। পার্থক্য হলো, WordPress-এর জন্য ম্যানেজড হোস্টিং কোম্পানিগুলো স্পিড ও পারফরম্যান্সের জন্য আপনার WordPress ওয়েবসাইট অপ্টিমাইজ করতে এবং সাইট রক্ষণাবেক্ষণ সহজ করতে প্রচুর টুলস ও ফিচার অফার করে।
- VPS হোস্টিং। এই ধরনের ওয়েব হোস্টিং পরিষেবা একটি ফিজিক্যাল সার্ভারকে একাধিক ভার্চুয়াল মেশিনে ভাগ করে, প্রতিটি ইউজারকে ডেডিকেটেড রিসোর্স এবং ফুল রুট অ্যাক্সেস দেয়। ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (VPS) হোস্টিং প্ল্যানগুলো মূলত টেক-স্যাভি ইউজারদের জন্য উপযুক্ত যাদের আরও পাওয়ার ও কন্ট্রোল প্রয়োজন।
- Cloud হোস্টিং। এই সেটআপে, ওয়েবসাইটগুলো একাধিক ভার্চুয়াল সার্ভারে চলে, যা সম্ভাব্য ডাউনটাইম এবং হার্ডওয়্যার ফেইলিওর কমায়। আপনার যদি স্থিতিশীল ওয়েবসাইট আপটাইম এবং পারফরম্যান্স প্রয়োজন হয়, তবে Cloud হোস্টিং প্ল্যানগুলো আদর্শ, উদাহরণস্বরূপ, আপনি যদি অনেক ক্লায়েন্টসহ একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার হন।
Hostinger-এ, আমরা LiteSpeed টেকনোলজি সহ ম্যানেজড ওয়েব হোস্টিং পরিষেবা অফার করি। এই পরিষেবার মাধ্যমে, আমরা আপনার ওয়েবসাইট চালানোর সমস্ত টেকনিক্যাল দিক পরিচালনা করতে সাহায্য করি, যার মধ্যে রয়েছে সার্ভার রক্ষণাবেক্ষণ, সিকিউরিটি আপডেট, ব্যাকআপ এবং আরও অনেক কিছু। এটি আপনাকে টেকনিক্যাল বিষয় নিয়ে চিন্তা না করে আপনার ব্যবসা বা কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিতে সাহায্য করে। আপনি যদি একটি Premium প্ল্যান দিয়ে শুরু করেন, তবে আপনি একটি ওয়েবসাইট বিল্ডার, 1-ক্লিক WordPress ইনস্টলার, প্রচুর NVMe SSD স্টোরেজ, আনমিটারড ব্যান্ডউইথ এবং আরও অনেক কিছু সহ একটি ডোমেইন ও হোস্টিং প্যাকেজ পাবেন, তাও সত্যিই সাশ্রয়ী মূল্যে।
আপনার যদি আরও পাওয়ার প্রয়োজন হয় তবে আপনি Cloud হোস্টিং প্ল্যানে আপগ্রেড করতে পারেন, অথবা আপনি যখন সেলফ-ম্যানেজড হোস্টিং সলিউশনের জন্য প্রস্তুত হবেন তখন VPS প্ল্যান বেছে নিতে পারেন।
আপনার প্রয়োজনের জন্য সেরা ওয়েবসাইট হোস্টিং প্ল্যান সম্পর্কে এখনও নিশ্চিত নন? বিস্তারিত তুলনার জন্য কিভাবে একটি ওয়েব হোস্টিং প্ল্যান বেছে নেবেন বিষয়ক আমাদের টিউটোরিয়ালটি পড়ুন।
আমি কীভাবে একটি হোস্টিং প্ল্যান কিনতে পারি?
Hostinger-এর সাথে একটি ওয়েব হোস্টিং প্ল্যান কেনা খুবই সহজ – প্রাইসিং টেবিলে স্ক্রল করুন, যেকোনো একটি ওয়েব হোস্টিং প্যাকেজ বেছে নিন এবং Add to cart বাটনে ক্লিক করুন।
চেকআউট পেজে প্রবেশ করার পর, একটি সাবস্ক্রিপশন মেয়াদ নির্বাচন করুন। যদিও আপনি আমাদের ওয়েব হোস্টিং পরিষেবার জন্য মাসিক পেমেন্ট করতে পারেন, আমরা দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো সুপারিশ করি কারণ এতে আপনি টাকার বিনিময়ে আরও ভালো ভ্যালু পাবেন।
এরপর, একটি নতুন Hostinger অ্যাকাউন্ট তৈরি করুন বা আপনার বিদ্যমান অ্যাকাউন্টে লগ ইন করুন এবং একটি পেমেন্ট মেথড বেছে নিন। আপনার ব্যক্তিগত তথ্য দিন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে Submit Secure Payment বাটনে ক্লিক করুন।
পেমেন্ট সম্পন্ন করার পর, আপনি আপনার হোস্টিং অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য লগইন ডিটেইলস পাবেন। সেখান থেকে, আপনি একাধিক ওয়েবসাইট, ডোমেইন, ডেটাবেস, ফাইল ম্যানেজ করতে পারবেন, ইমেইল অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন এবং আরও অনেক কিছু। আমাদের সহজে ব্যবহারযোগ্য কন্ট্রোল প্যানেল এবং ইন্টুইটিভ ইন্টারফেসের সাহায্যে, আপনি কয়েক মিনিটের মধ্যেই আপনার ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন।
ওয়েব হোস্টিং প্রাইসিং সম্পর্কে আরও জানতে চান? ওয়েবসাইট হোস্টিংয়ের খরচ কত সে সম্পর্কে আমাদের টিউটোরিয়ালটি পড়ুন।
ওয়েব হোস্টিংয়ে কোন ধরনের সাপোর্ট পাওয়া যায়?
Hostinger হলো গুটিকয়েক ওয়েব হোস্টিং প্রোভাইডারদের মধ্যে অন্যতম যারা ২৪/৭ বহুভাষিক সাপোর্ট প্রদান করে। আপনি আপনার প্রয়োজনীয় যেকোনো সহায়তা পাবেন – Hostinger-এর কাস্টমার সাকসেস টিমে এমন সব বিশেষজ্ঞ আছেন যারা আপনার সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করতে সবসময় প্রস্তুত।
তাই, আপনার কোনো সাহায্যের প্রয়োজন হলে, লাইভ চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।
এছাড়া, ওয়েবসাইট ট্রাবলশুটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং বেস্ট প্র্যাকটিস এবং আরও অনেক কিছু নিয়ে আমাদের Hostinger টিউটোরিয়ালস-এর একটি সমৃদ্ধ ডাটাবেস রয়েছে। উদাহরণস্বরূপ, আপনার এবং আপনার কাস্টমারের ডাটার নিরাপত্তা নিশ্চিত করতে আপনি সহজেই শিখতে পারেন কীভাবে আপনার ওয়েবসাইট সুরক্ষিত করবেন। আপনার ওয়েবসাইট আরও দ্রুত চালানোর প্রয়োজন হলে, দ্রুত আপনার ওয়েবসাইটের স্পিড বাড়াতে এই টিউটোরিয়ালটি দেখতে ভুলবেন না। বিকল্প হিসেবে, সহজ ভিডিও টিউটোরিয়ালের জন্য Hostinger Academy দেখুন।
আপনারা কি ওয়েব হোস্টিং এবং ডোমেইন প্যাকেজ অফার করেন?
Hostinger-এ, Single ছাড়া বাকি সব হোস্টিং প্ল্যানের সাথে এক বছর বা তার বেশি মেয়াদের জন্য অর্ডার করলে একটি ফ্রি ডোমেইন পাওয়া যায়।
আপনার যদি অন্য কোনো রেজিস্ট্রারের কাছ থেকে নেওয়া ডোমেইন থাকে, তবে কেবল এটি Hostinger নেমসার্ভারে পয়েন্ট করুন। আপনার হোস্টিং এবং ডোমেইন একই ওয়েব হোস্টের অধীনে রাখলে ওয়েবসাইট পরিচালনা করা এবং সমস্যার সমাধান করা সহজ হয়।
ওয়েবসাইট হোস্টিং এবং ডোমেইনের মধ্যে পার্থক্য কী?
ওয়েব হোস্টিং হলো এমন একটি সেবা যা ওয়েবসাইট স্টোর করে এবং সেগুলোকে ইন্টারনেটে অ্যাক্সেসযোগ্য করে তোলে। অন্যদিকে, ডোমেইন নেম হলো মূলত একটি ওয়েবসাইটের ঠিকানা, যেমন hostinger.com। একটি সম্পূর্ণ ফাংশনাল ওয়েবসাইট তৈরির জন্য দুটিই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
হোস্টিং প্ল্যান ছাড়া, আপনাকে আপনার কম্পিউটারকে একটি ওয়েবসাইট সার্ভারে রূপান্তর করতে হবে, যার জন্য গভীর টেকনিক্যাল জ্ঞান ও প্রচুর মেইনটেন্যান্স খরচ প্রয়োজন। ডোমেইন ছাড়া, ইউজারদের আপনার ওয়েবসাইট ভিজিট করতে একটি IP অ্যাড্রেস ব্যবহার করতে হবে, যা মনে রাখা কঠিন ও মূলত অবাস্তব।
ম্যানেজড Hostinger প্ল্যানগুলোর CPU, RAM, inode এবং ডিস্ক লিমিট কত?
আমাদের হোস্টিং সলিউশনগুলো কী কী রিসোর্স প্রদান করে তা জানতে হোস্টিং প্ল্যানের প্যারামিটার এবং লিমিট বিষয়ক আমাদের আর্টিকেলটি দেখুন। এই বিস্তারিত আর্টিকেলে আমাদের প্রতিটি হোস্টিং প্ল্যানের নির্দিষ্ট লিমিট সম্পর্কে সামগ্রিক তথ্য রয়েছে, যা আপনাকে আপনার ওয়েবসাইটের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আমি কি আমার বর্তমান ওয়েবসাইট Hostinger-এ মাইগ্রেট করতে পারি?
হ্যাঁ, আমরা কোনো ডাউনটাইম ছাড়াই বিনামূল্যে আনলিমিটেড ওয়েবসাইট মাইগ্রেশন অফার করি।
অন্য হোস্টিং কোম্পানি থেকে Hostinger-এ ওয়েবসাইট মুভ করার আগে, প্রথমে আমাদের যেকোনো একটি হোস্টিং প্ল্যান কিনুন। এরপর, অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশনের রিকোয়েস্ট জমা দিতে বা ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটের ফাইল ট্রান্সফার করতে hPanel অ্যাক্সেস করুন। এটি কীভাবে করা হয় তা দেখতে চাইলে, Hostinger-এ ওয়েবসাইট মাইগ্রেট করার একটি কুইক ট্যুর নিন।
আপনি যদি WordPress-এর মতো সাধারণ CMS ব্যবহার না করেন বা কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে আমাদের কাস্টমার সাকসেস টিম আপনাকে বিনামূল্যে পুরো প্রক্রিয়াটিতে গাইড করবে।
Wordpress-এর জন্য আমার কি ওয়েব হোস্টিং পরিষেবা প্রয়োজন?
সংক্ষেপে, হ্যাঁ। যদিও WordPress একটি ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, একটি WordPress ওয়েবসাইট তৈরি করতে আপনাকে একটি হোস্টিং প্ল্যান এবং একটি ডোমেইন নেম কিনতে হবে।
টাকা বাঁচাতে, আমাদের WordPress-এর জন্য ম্যানেজড হোস্টিং ব্যবহার করে সাইট হোস্ট করার কথা বিবেচনা করুন – এক বছর বা তার বেশি সময়ের জন্য অর্ডার করলে সব প্ল্যানের সাথে একটি ডোমেইন নেম, 1-ক্লিক WordPress ইনস্টলেশন টুল এবং আনলিমিটেড SSL সার্টিফিকেট পাওয়া যায়।
এছাড়াও, দ্রুত কন্টেন্ট তৈরির জন্য আপনার ওয়েবসাইট LiteSpeed এবং Object Cache-এর মতো WordPress অপ্টিমাইজেশন ফিচার, অটোমেটেড আপডেট এবং বিল্ট-ইন AI টুলস উপভোগ করবে।
ম্যানেজড ওয়েব হোস্টিং সেবা বেছে নেওয়ার সুবিধাগুলো কী কী?
ম্যানেজড ওয়েব হোস্টিং নিয়মিত স্ক্যান ও অটোমেটিক ব্যাকআপের মাধ্যমে এনহ্যান্সড সিকিউরিটি, লোডিংয়ের গতি আরও বাড়াতে পারফরম্যান্স অপটিমাইজেশন এবং গ্রৌথ মানিয়ে নেওয়ার জন্য স্কেলেবিলিটি প্রদান করে আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল ম্যানেজমেন্ট সহজ করে তোলে। এতে প্রয়োজনীয় টুলস, ১০০ টিরও বেশি ওয়ান-ক্লিক অ্যাপ ইনস্টলেশন এবং এআই অ্যাসিস্ট্যান্টসহ একটি শক্তিশালী কন্ট্রোল প্যানেল অন্তর্ভুক্ত রয়েছে, যা টেকনিক্যাল দক্ষতা ছাড়াই সহজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে।
তাছাড়া, ২৪/৭ এক্সপার্ট সাপোর্ট থাকার কারণে, আপনি স্মুথ অপারেশন এবং যেকোনো সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারবেন। ইউজার-ফ্রেন্ডলি টুলস ও ব্যাপক সাপোর্টের এই কম্বিনেশন ম্যানেজড ওয়েব হোস্টিংকে তাদের জন্য একটি পারফেক্ট চয়েস করে তোলে যারা টেকনিক্যাল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দিয়ে নিজের ব্যবসায় মনোযোগ দিতে চান।
ওয়েবসাইট হোস্টিং পরিষেবা ব্যবহার করার জন্য কি আমার কি টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন?
না। Hostinger-এর ম্যানেজড হোস্টিং প্ল্যানগুলো নতুনদের জন্য তাদের ওয়েবসাইট তৈরি এবং বড় করা যতটা সম্ভব সহজ করে তোলে।
আমাদের ইন্টুইটিভ hPanel-এর কারণে, আপনি পূর্ববর্তী টেকনিক্যাল জ্ঞান ছাড়াই একাধিক কাজ সহজেই করতে পারেন। এর মধ্যে রয়েছে একটি প্রফেশনাল ইমেল অ্যাড্রেস সেট আপ করা, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করা এবং ওয়েবসাইট তৈরির গতি বাড়াতে আমাদের ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করা।
আপনার যদি প্রফেশনালদের জন্য ওয়েব হোস্টিং প্ল্যান প্রয়োজন হয়, তবে আমাদের কাছে তারও ব্যবস্থা আছে। একাধিক ক্লায়েন্ট ওয়েবসাইট ম্যানেজ করার জন্য আমরা ডেভেলপারদের জন্য ডেডিকেটেড বিভিন্ন টুলস অফার করি।
আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে আমরা ২৪/৭ সাপোর্ট এবং সব ধরণের কাজের নির্দেশনার জন্য বিভিন্ন অনলাইন গাইড অফার করি।
ম্যানেজড ওয়েব হোস্টিংয়ের সাথে কি কন্ট্রোল প্যানেল থাকে?
হ্যাঁ, প্রতিটি ম্যানেজড ওয়েব হোস্টিং প্যাকেজের সাথে hPanel, আমাদের নিজস্ব তৈরি কন্ট্রোল প্যানেল থাকে। এটি আপনাকে আপনার ওয়েবসাইট হোস্টিং অ্যাকাউন্ট সেট আপ করতে, আপনার পরিষেবাগুলো পরিচালনা করতে, রিসোর্স ব্যবহার মনিটর করতে, ইমেল অ্যাড্রেস তৈরি করতে এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করতে সাহায্য করে। এগুলোর পাশাপাশি, প্রতিটি ব্যবহারকারী SSH, WP-CLI, PHP ভার্সন কন্ট্রোল, Git ইন্টিগ্রেশন, MySQL ম্যানেজার এবং আরও অনেক টুলের অ্যাক্সেস পেয়ে তাদের ওয়েবসাইট হোস্টিং পরিষেবাগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন। এই সবকিছুই hPanel কন্ট্রোল প্যানেলে পাওয়া যাবে।
একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে আলাদা, যা একটি CMS ইনস্টল করার সময় তৈরি হয়। WordPress ড্যাশবোর্ড হলো এই ধরনের প্যানেলের অন্যতম জনপ্রিয় উদাহরণ।
আপনারা কোন কোন সার্ভার লোকেশন প্রদান করেন?
সারা বিশ্বে আমাদের সার্ভারের অবস্থান রয়েছে। সেটআপ প্রক্রিয়ার সময়, অপ্টিমাল পারফরম্যান্সের জন্য আপনি আপনার ইউজারদের নিকটতম সার্ভার লোকেশনটি বেছে নিতে পারেন। যেহেতু আপনার হোস্টিং প্ল্যানের উপর ভিত্তি করে উপলব্ধ লোকেশনগুলো আলাদা হতে পারে, তাই Hostinger-এর সার্ভার লোকেশন বিষয়ক আমাদের আর্টিকেলটি দেখে নিতে ভুলবেন না।