প্রম্পট থেকে ফলাফল, প্রয়োজনমতো কোড ব্যবহারের সুবিধাসহ
AI আপনার কাজকে সহজ করে শুরু করতে সাহায্য করে। কিন্তু আপনি যখন কাস্টমাইজ বা ডিবাগ করতে চান, তখন কোড এডিটিং আপনাকে পুরো নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দেয়। যেকোনো ফাইল ওপেন করুন, নিখুঁতভাবে পরিবর্তন আনুন এবং প্রিভিউতে সাথে সাথেই ফলাফল দেখুন।
আপনি AI-এর আউটপুট আরও নিখুঁত করুন, কাস্টম লজিক যুক্ত করুন অথবা স্পষ্টতার জন্য কম্পোনেন্টগুলোকে আলাদা করুন – শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই।
সরাসরি এডিটিং
নিজের মতো করে কাজ করার আরও বেশি স্বাধীনতা
নিজের পছন্দমতো কোড অ্যাডজাস্ট করুন
AI আউটপুটে কোনো অসংগতি বা ঘাটতি চোখে পড়েছে? প্রম্পটে লিখে বোঝানোর চেয়ে দ্রুত নিজের মতো ফলাফল পেতে সরাসরি কোড পরিবর্তন করে নিন।
আপনার নিজস্ব লজিক যুক্ত করুন
কোনো বিকল্প কৌশল বা সীমাবদ্ধতা ছাড়াই কাস্টম JavaScript যোগ করুন অথবা থার্ড-পার্টি API ইন্টিগ্রেট করুন।
রিয়েল টাইমে ডিবাগ এবং টেস্ট করুন
কাজ করার সাথে সাথেই পরিবর্তনগুলো দেখুন এবং সমস্যা ডিবাগ করুন। লাইভ আপডেট আপনাকে কোনো দেরি ছাড়াই তৈরি করতে ও নিখুঁত করে তুলতে সাহায্য করে।
কাজের ধারাবাহিকতা বজায় রাখুন
কোড এডিটরটি AI বিল্ডারের ভেতরেই বিল্ট-ইন রয়েছে। আপনার প্রজেক্ট ছেড়ে না গিয়ে বা নতুন ট্যাব ওপেন না করেই এডিট, প্রিভিউ এবং পরিবর্তন করুন।